সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সুমন ইসলাম এর কবিতা- কালবিষ

কালবিষ

সুমন ইসলাম

উৎসর্গ :- সনৎ কুমার রায়

রক্তে কোন পাপ নেই আছে দারিদ্রতা
তাই জীবন যুদ্ধে হয়নি কখনো সমতা।
আছে অপরুপ সৌন্দর্যের অস্পষ্ট কুয়াশা
আছে বিষাক্ত নীল জলের শান্তশিষ্ট পিপাসা
আছে বির্বণ জীবনের ভাজে জ্বলন্ত শ্মশান
নেই ধুপ-চন্দন , জীবন পোড়ার শব্দহীন
তবুও জ্যোনাকির মতো চিতা নিভে-জ্বলে অবিরাম
চিতার গালিচায় পিপাসা , রক্ত চায় রক্তিম
শেষাবধি দারিদ্রতা চিতাও নিভে দিলো
আমি অর্ধপোড়া লাশ পুড়ছে না দুঃখগুলো
আজ পুড়বার তৃষ্ণা আমায় গ্রাস করছে
আমি ধুপ-চন্দন চাই না বেলকাঠ , এই অবেলায়
শিমুল কাঠেই পোড়ানো হোক আমায়।।
.
.
অর্বাচিন।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…