সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ ১০ মার্চ শনিবার ২০১৬-১৭ অর্থবছরের ২০১৭-১৮ বাস্তবায়নে ৩ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে গোয়ালডিহি ইউপির চেয়ারম্যান আইনুল হক শাহ্ এর উদ্যোগে উত্তর গোয়ালডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম গোয়ালডিহি সেন্টার ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬০২ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম।
এ সময় গোয়ালডিহি ইউপি সচিব মোঃ মশিউর রহমান, ইউপি সদস্য মাসুদ রানা বাবু, গোয়ালডিহি ইউপি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিউদ্দীন, উত্তর গোয়ালডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, পশ্চিম গোয়ালডিহি সেন্টার ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসানুল হক, ম্যানেজিং কমিটির সভাপতি সেকেন্দার আলী, সহ-সভাপতি বিনোদ চন্দ্র রায় সহ প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…