সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা- জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম

মনোয়ারা কুমু

রঙহীন জীবনের কত রঙ;
সাদা কালো নীল বেগুনি ছাই ধূসর,
আরও কত কত রঙ
বাহারী রঙ বিস্তর ।
এইটুকু পথে বহু রঙ দেখেছি;
সোনালী গেরুয়া বাদামী,
স্বপ্ন রঙের সাথে কষ্ট রঙের মিলন খেলায়
ভাঙ্গনের রূপ দেখেছি আমি,
দেখেছি বিশ্বাস রঙে ঘাতকের হাতছানি ।
দেখেছি সোনালী সারথির বুকে
ধূসর রঙের পায়চারী ।
ফিকে হয়ে যাওয়া জীবনের রঙে
আমি পথ খুঁজেছি
পথহীন পথিকের মতো ।
আমি পূর্ণ শশীর ধবল জোছনায় আঁধার নামতে দেখেছি,
অমানিশার হাত ধরে ক্রোশ ক্রোশ পথ হেঁটেছি ।
প্রাণবন্ত তারুণ্যের বিমর্ষতায়
আমি দেখেছি নির্বাক পৃথিবী,
দেখেছি এক চিলতে আলোক রশ্মির পথ ধরে ছুটে চলা যৌবনের সমাপ্তি ।
আমি থেমে যাওয়া দেখেছি
জোয়ারে ভাটা দেখেছি
ফুলের ঝরে পড়া দেখেছি
দেখেছি ডানা ভাঙ্গা বিহঙ্গের উড়ে চলা ।
আমি তাই রঙহীন পৃথিবীর বুকে
লিখেছি এক নতুন রঙের নাম,
সংগ্রাম-জীবন সংগ্রাম ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…