সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
শিক্ষাঙ্গন

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষ্যে বুধবার সকালে, ০১ সেপ্টেম্বর ২০২১, নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছেনা অথবা টিউশন ফি এর কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যাতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রথম কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থা করলো। এর আওতায় নর্দান ইউনিভার্সিটির জামানতে প্রথম ধাপে ব্যাংক এশিয়া থেকে ৭৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৩ লাখ টাকা পাবে। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অব.) ও ব্যাংক এশিয়া লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান মোল্লা। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ জানান, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। যদিও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষাবিষয়ক লোনের ব্যবস্থা রয়েছে।”-প্রেস রিলিজ

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

কমিটি গঠন

৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি…

বিভাগীয় খবর

উপজেলা রিসোর্স সেন্টার, সদর, কিশোরগঞ্জ-এ শুরু হয়েছে বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ "২য় ব্যাচ"।

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৮ মার্চ ২০২৪ তারিখে ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ বাংলা ২য় ব্যাচের শুভ উদ্ভোদন করেন কিশোরগঞ্জ পিটিআই এর সম্মানিত সুপারিন্টে…