সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ঘুষের মামলায় স্যামসাং প্রধান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ংকে গ্রেপ্তার  করা হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ ও অন্যান্য মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

যে দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হে পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন, সেই দুর্নীতির সঙ্গে স্যামসাং প্রধানের যোগসূত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে।

দুটি কোম্পানি যুক্ত করে একটি কোম্পানি তৈরিতে সরকারের আনুকূল্য পেতে পার্ক গিউন হের ঘনিষ্ঠ সহচর চোই সুন-সিলের দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে জে-ইয়ংয়ের বিরুদ্ধে। বিশেষ সুবিধা পাওয়ার আশায় অনুদান দেওয়াকে ‘ঘুষ’ হিসেবে ধরা হচ্ছে।

স্যামসাং এবং লি জে এই অভিযোগ অস্বীকার করেছেন।

স্যামসাং ইলেক্ট্রনিক্সের বর্তমান ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং। ২০১৪ সালে তার বাবা ও কোম্পানির চেয়ারম্যান লি কুন-হে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে স্যামসাং গ্রুপের অঘোষিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

লি জে-ইয়ং গ্রেপ্তার হতে পারেন- এমন খবরে স্যামসাংয়ের শেয়ারের দরপতন হয়েছে ২ শতাংশ। স্যামসাং সিঅ্যান্ডটির দরপতন হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।

এ বছরের জানুয়ারি মাসে স্যামসাং প্রধানকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তখন তাকে গেপ্তার করা সিদ্ধান্ত নেয়া হয়নি। অবশেষে তাকে গেপ্তার করা হলো।

দেশটির আদালত জানিয়েছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে শুক্রবার গেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…