সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত গ্রেফতার

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নেপালের ধরান এলাকা থেকে হনিপ্রীত ইনসানকে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। যদিও নেপালি পুলিশের পক্ষ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জানা  গেছে, গোপন সূত্রে খবর পেয়েই সাদা পোশাকে নেপাল পুলিশের একটি দল ধরান এলাকায় অভিযান চালায়। নেপাল পুলিশের সঙ্গে ছিল ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (আইবি) একটি বিশেষ টিম। পরে ধরান অঞ্চল থেকে হনিপ্রীতকে গ্রেফতার করা হয়। তবে নেপালি পুলিশের পক্ষ তার গ্রেফতারের বিষয়টি স্বীকার করা হয়নি।
দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় গুরমীত রাম রহিম জেলে যাওয়া পর থেকে ডেরা থেকে পালিয়ে যান হনিপ্রীত। বিভিন্ন সূত্রে খবর ছিল হনিপ্রীত নেপালে আত্মগোপন করেছেন।
এদিকে, নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর, হনিপ্রীতকে ইতিমধ্যেই আইবির হাতে তুলে দেয়া হয়েছে। শিগগিরই ভারতের গোয়েন্দা সংস্থা আইবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…