সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২২মে থেকে ৩১ মে পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ মে সকাল ৬ টায় নয়াপল্টনে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ওই দিন সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পন করবেন দলের সিনিয়র নেতারা। এছাড়া ড্যাবের উদ্দোগে বিনামূলে চিকিৎসা প্রদান,মহানগর বিএনপির উদ্দ্যোগে দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ ছাত্রদলের উদ্দোগ্যো জাতীয় প্রেসক্লাবে আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।

সারাদেশের নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

যৌথ সভায় অংশ নেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…