সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

১২ লিজিং কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সমাপ্ত হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারী-সেপ্টেম্বর’১৭) শেয়ারবাজারের১২টি লিজিং কোম্পানি মুনাফার প্রবৃদ্ধিতে রয়েছে। লভ্যাংশ ঘোষণার সময় ঘনিয়ে আসায় কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, মুনাফার প্রবৃদ্ধিতে থাকা এই ১২ কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানির বিনিয়োগকারীরা গতবছরের তুলনায় চলতি বছর বেশি লভ্যাংশ পাওয়ার প্রত্যাশায় রয়েছেন। এ কারণে কোম্পানিগুলোর শেয়ারদর ও লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত লিজিং কোম্পানির সংখ্যা ২৩টি। এর মধ্যে ২২টি কোম্পানি ডিসেম্বর ক্লোজিং। এই ২২টি কোম্পানির মধ্যে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৭) ১২টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস ) বেড়েছে, ৫টির কমেছে এবং ৬টি লোকসানে রয়েছে। মুনাফা বৃদ্ধি পাওয়া ১২কোম্পানি হল:আইডিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ডেল্টাব্র্যাক হাউজিং, বে-লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং এবং প্রিমিয়ার লিজিং লিমিটেড।

মুনাফা কমে যাওয়া ৫ কোম্পানি হল:ইসলামিক ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, ইউনাইটেড ফিন্যান্স, এবং আইপিডিসি।

আর লোকসানের কবলে থাকা ৫ কোম্পানি হল: বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফাস্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।


সমাপ্ত হিসাব বছরের ৯ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) লিজিং খাতের কোম্পানিগুলোর ইপিএস এবং ইপিএসের তুলনামূলক প্রবৃদ্ধি নিচে তুলে ধরা হল:

ক্রমিক
নং
কোম্পানির নাম

ইপিএস বৃদ্ধি

২০১৬
জুলাই-ডিসেম্বর
২০১৭
জুলাই-ডিসেম্বর
১ইন্টারন্যাশনাল লিজিং(০.১৫)০.৫৪৩৮৪ শতাংশ
২লঙ্কাবাংলা ফাইন্যান্স১.০৫৩.৩১২১৫ শতাংশ
৩বিডি ফাইন্যান্স(০.৩৫)০.৫১২৪৫ শতাংশ
৪ফাস ফাইন্যান্স০.২৭০.৭০১৫৯ শতাংশ
৫পিপলস লিজিং(২.৪৭)০.৪২১১৭ শতাংশ
৬প্রিমিয়ার লিজিং০.৪৬০.৭১৫৪ শতাংশ
৭জিএসফি ফাইন্যান্স১.৩২২.০৩৫৪ শতাংশ
৮বে-লিজিং০.৮০০.৯৯২৪ শতাংশ
৯আইডিএলসি৪.১৪৪.৯০১৮ শতাংশ
১০উত্তরা ফাইন্যান্স৬.৭৩৭.৮৭১৭ শতাংশ
১১ডেল্টাব্র্যাক হাউজিং৫.৭৩৬.৫৯১৫ শতাংশ
১২ফিনিক্স ফাইন্যান্স১.৬৪১.৬৯৩ শতাংশ

 

 

 

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…