সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রাজু আহমেদ এর কবিতা- মরছে বিবেক

 

 

মরছে বিবেক

রাজু আহমেদ

এই তো সেদিন তাকিয়ে দেখি
বাসের ধাক্কায় রাস্তার ধারে,
আঘাতে মাথা ও গা থেকে
তার অবিরত রক্ত ঝরে।

নিথর হচ্ছে দেহ ধরছেনা কেহ
তুলছে ফটো মোবাইলে,
নেই কারো চিন্তা, চেতনা, বিবেক
নিতে হবে হাসপাতালে।

দৌড়ে কাছে গিয়ে বললাম
আমার সাথে ধর বাঁচাতে হবে,
কথা শুনে চারদিক ফাঁকা
পিছপায়ে চলে যাচ্ছে সবে।

নিমিষেই নির্জন জনশূন্য
চোখ তার আধারেই বন্ধ,
মরেনি সে, মরছে বিবেক
সবে মিছে মায়ায় অন্ধ।

অতঃপর জানতে পারি পরে
একাকী দুঃখিনী মা ঘরে,
মায়ের ঔষধ নিতে বেরিয়েছে
চিরকুট পকেটের অভ্যন্তরে।

মা দুঃখিনীর একমাত্র সম্বল
রাস্তায় গেলো মারা,
রাজু বলে সাবধান হও সবে
ড্রাইভার আছ যারা।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…