সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২০ এপ্রিল, ২০১৭, বৃহ্সপতিবার। ৭ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০তম (অধিবর্ষে ১১১তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫২৬ সালের এই দিনে পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।

১৭৭০ সালের এই দিনে ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।

১৭৭০ সালের আজকের এই দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিস্কার করেন।

১৮৮৯ সালের এই দিনে ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।

১৯০২ সালের এই দিনে কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়।

১৯১৯ সালের এই দিনে মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত।

১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।

১৯৪৫ সালের এই দিনে ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।

১৯৫৯ সালের এই দিনে নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।

১৯৬৪ সালের এই দিনে লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।

১৯৭২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাদে অবতরণে সফল।

১৯৭৬ সালের এই দিনে জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৯৮৬ সালের এই দিনে শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।

১৯৯৮ সালের এই দিনে ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।

২০১২ সালে এই দিনে পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিদ্ধস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।

২০১৩ সালে এই দিনে চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

জন্ম

১৪৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়েট্রো আরেটিনো, তিনি ছিলেন ইতালীয় লেখক, নাট্যকার ও কবি।

১৮০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় নেপোলিয়ন, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আডলফ হিটলার, তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড লয়েড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, কৌতুকাভিনেতা ও প্রযোজক।

১৮৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান মিরো, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর।

১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শওকত আলী, তিনি ছিলেন রাজনীতিবিদ ও বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।

১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাই মানে বোরিয়ে জিগবান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল আলেকজান্ডার মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ টাকেই, তিনি আমেরিকান অভিনেতা।

১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, তিনি নরওয়েজিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসিমো দালেমা, তিনি ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও ৭৬ তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসিকা ফিলিস ল্যাং, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ডি সেরকিস, তিনি ইংরেজ অভিনেতা ও পরিচালক।

১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারমেন ইলেকট্রা, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যেলজক জক্সিমভিক, তিনি সার্বীয় গায়ক, গীতিকার ও প্রযোজক।

১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিরান্ডা মে কের, তিনি অস্ট্রেলিয়ান মডেল।

মৃত্যু

১৯১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আব্রাহাম ব্রাম স্টোকার, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলারে স্রষ্টা।

১৯১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ফার্দিনান্দ ব্রাউন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গিউসেপে পেয়ানো, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৯৫২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সুধীরলাল চক্রবর্তী, তিনি ছিলেন বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক।

১৯৬০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পান্নালাল ঘোষ, ছিলেন একজন ভারতীয় বাঙালী বংশীবাদক।

১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডোনাল্ড সিজেল, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক।

১৯৯২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বেনি হিল, তিনি ছিলেন ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

১৯৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কান্টিনফ্লাস, তিনি ছিলেন মেক্সিক্যান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বার্ণার্ড কাটজ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেরার্ড স্মিথ, তিনি ছিলেন আমেরিকান গিটারিস্ট।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…