সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

২১ বছরেই তিন বিয়ে, এবার চতুর্থ বিয়ের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানের ২২ বছর বয়সী আদনান। এই নিয়ে চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাতে অবশ্য সম্মতি আছে তার আগের তিন বৌয়ের। এই তিন বৌ মিলে এখন স্বামীর চতুর্থ বিয়ের জন্য মেয়ে খুঁজছেন।

আদনান থাকেন শিয়ালকোট অঞ্চলে। আদনানের যখন মাত্র ১৬ বছর বয়স, তখন তার প্রথম বিবাহ সম্পন্ন হয়। প্রথম বিয়ের সময় আদনান একজন ছাত্র ছিলেন, পড়াশোনা চালাচ্ছিলেন। বছর চারেকের মাথায় অর্থাৎ যখন তার ২০ বছর বয়স, তখন দ্বিতীয় আর গত বছর তৃতীয়বার বিয়ে (২১ বছরে) করেন তিনি।

এবার আরও একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিয়ালকোটের আদনান। মজার বিষয় হলো, এ ক্ষেত্রে পাত্রীর নাম হতে হবে এস বা শ দিয়ে। তার অন্যতম কারণ, আদনানের বাকি তিন স্ত্রীয়ের নামও এই অক্ষর দিয়েই শুরু। তাদের নাম যথাক্রমে শুম্বল, শুবানা, শাহিদা। প্রথম স্ত্রী শুম্বল ও আদনানের তিন সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী শুবানার সঙ্গে রয়েছে আরও দুই সন্তান। যাদের মধ্যে একটিকে দত্তক নিয়েছেন তৃতীয় স্ত্রী শাহিদা।

আরও একটি তথ্য জেনে অবাক হতে হয়। একই ছাদের নিচে তিনজন নারী বাস করেন, যারা পরস্পরের সতীন। কিন্তু তাদের মধ্যে কোনও ঝামেলা বা ঝগড়া হয় না। শুধু তাই নয়, আদনান যে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য যোগ্য পাত্রী খুঁজছেন তার তিন স্ত্রী। তিন বউ, পাঁচ সন্তানের এই বিশাল সংসারের খরচ কীভাবে চালান আদনান?

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…