সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ইতিহাসের এই দিনে: ২৬ এপ্রিল

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২৬ এপ্রিল, ২০১৭, বুধবার। ১৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৬তম (অধিবর্ষে ১১৭তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে নাৎসি জার্মানির গোপন পুলিশ বাহিনী ‘গোস্টাপো’ প্রতিষ্ঠিত হয়।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর কোরিয়া,চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জেনেভায় কোরিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহে ব্যর্থ হয়।

১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে ‘নাসা’র রেঞ্জার-৪ মহাশূন্যযান চাঁদের ওপর ধ্বংসপ্রাপ্ত হয়।

১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে লিবিয়ার সংবিধানে গৃহীত হয় মহিলাদের ভোটাধিকার।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে তাসখন্দে এই দিনে জোরালো ভূমিকম্পে ধসে পড়ে শহরটি। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫।

১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন-এর অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনা ঘটে।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মাদকাশক্তির অভিযোগে বিশ্বনন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে তিন শতকের বর্ণবৈষম্য ভেঙে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।

জন্ম

১৭১১ খ্রিস্টাব্দের এই দিনে দার্শনিক ডেভিড হিউমের জন্ম।

১৮৮৪ খ্রিস্টাব্দের এই দিনে ওস্তাদ আয়েত আলী খাঁ জন্মগ্রহণ করেন।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে লেখক ও চিন্তাচিদ কাজী আবদুল ওদুদের জন্ম।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিসেন্তে আলেইসান্দ্রের জন্ম।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে মিত্রশক্তি ও ইতালির মধ্যে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ খ্রিস্টাব্দের এই দিনে গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসু পরলোকগমন করেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…