সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

ইউনাইটেড হাসপাতালের ডাক্তারের ‍‘আত্মহত্যা’

 

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের শিশুরোগ বিভাগের এক ডাক্তার খোরশেদ আলম (৪১) পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে থাকতেন পারেন বলে ধারণা করছে পুলিশ।

তিন দিন আগে গত ২২ এপ্রিল নিজের শরীরে ‘ইনজেকশন পুশ’ আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কর্মস্থল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১২টায় মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

খোরশেদ আলম উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বাড়ির চারতলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার অন্তর্গত দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা গ্রামে। পিতা-মাতার একমাত্র সন্তান ডাঃ খোকন M-32 ব্যাচের ছাত্র হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে কৃতিত্বের সাথে পাশ করে “ইউনাইটেড হসপিটাল লিমিটেড “, ঢাকায় এ যাবৎকাল কর্মরত ছিলেন। মারাত্বকভাবে অসুস্থ্য তথা জ্ঞান হারিয়ে একই হাসপাতালে Intensive Care Unit (আইসিইউ) এ Life Support-এ ছিলেন। ডাঃ খোকন এর পিতা-মাতা বয়ঃবৃদ্ধ তথা অসুস্থ্য এবং তার তিনটি নাবালক সন্তান রয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গত ২২ এপ্রিল বিকেলে খোরশেদ আলম নিজের শরীরে ‘ইনজেকশন পুশ’ করে ‍আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় তার ‍পরিবার ‍তাকে মুমূর্ষু অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার মারা গেলেন তিনি।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে খোরশেদ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…