সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

২৬ মার্চ ঢাকা-সাভার সড়কে যান চলাচলে ট্রাফিক নির্দেশনা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ২৬ মার্চ ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ থাকবে। এই সময়ে বাস, মিনিবাস, ট্রাকসহ বড় যানবাহনকে বিকল্প সড়কে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী বিকল্প চলাচলের সড়কগুলো হলো:

গাবতলী আমিনবাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা/পাটুরিয়া হতে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…