সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

এসি বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর উত্তরায় বাসার এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ স্বামী রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়ার (৫০) পর মারা গেছেন তার স্ত্রী ও উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবী।

রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর হোসেন ভূঁইয়া। আর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস ফারজানা বেবী।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ মার্চ (সোমবার) দিনগত রাতে উত্তরা ৩নং সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…