সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

২ কেজির বার্গার ৩০ মিনিটে খেলেই পুরস্কার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার পাঁচ তারা যুক্ত রেস্তোরাঁ লা মেরিডিয়ান ভোজনরসিক বাঙালির জন্য এক ভিন্নধর্মী লড়াইয়ের আয়োজন করেছে।

এই লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘দৈত্যাকার’ বার্গার আর প্রতিযোগিতার নিয়মানুসারে বিজয়ী হতে হলে মাত্র ৩০ মিনিটেই সাবাড় করে ফেলতে হবে ২ কেজি ওজনের এই বার্গার।

রীতিমতো জিভে জল আনা এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৫ জুলাই থেকে। চলবে চালুর দিন থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত। প্রতিযোগিতাটি সকলের জন্যই উন্মুক্ত।

প্রতিযোগিতার চলাকালীন যেকোনো দিন হাজির হয়ে যান লা মেরিডিয়ান ঢাকার ওলেয়া রেস্টুরেন্টে আর অর্ডার করুন এই ‘দৈত্যাকার’ বার্গারটি। পরিবেশন পরবর্তী ৩০ মিনিটেই বার্গারটি খেয়ে নিতে পারলেই মিলবে বিজয়ীর মুকুট।

বিজয়ী প্রতিযোগী পাবেন দেশসেরা বার্গারভোগীর মানপত্র আর বিজয়ীর বার্গারটির জন্য প্রদান করতে হবে না কোন মূল্য।

আর যদি নির্দিষ্ট সময়ের মাঝেও বার্গারটি শেষ করতে সমর্থ না হন, তবে হারানোর নেই কিছুই, তবে বার্গারটির মূল্য পরিশোধ করতে হবে হবে পুরোপুরি যা কিনা ৪,৯৯৯ টাকা++ মাত্র।

জিভে জল আনা এই লড়াইয়ের আহবানও যাদের টনক নড়াতে ব্যর্থ হবে তাদের কথা ভেবেই এই বার্গারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে।

প্রায় ২ কেজি পরিমাণ বিফ, চেডার চিজ, বিফ বেকন জ্যাম, স্পেশাল ককটেইল সস, ঘেরকিন্স, জেলেপিনো এবং সঙ্গে থাকবে মুচমুচে ফ্রাইজ।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…