সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

আরব আমিরাতে ২ কোটি ১১ লাখ টাকা পুরস্কার পেলেন এক বাংলাদেশী

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ১০৩৯ দিরহাম পাঠানোর কিছুক্ষণ পরই ১০ লাখ দিরহামের বিশাল পুরস্কার জিতে নিয়েছেন এক ভাগ্যবান বাংলাদেশী গ্রাহক। মুহূর্তেই তিনি হয়ে গেলেন লাখপতি আর বাংলাদেশী অর্থে হিসাব করলে কোটিপতি! বাংলাদেশী মুদ্রায় ওই পুরস্কারের মূল্যমাণ প্রায় ২ কোটি ১১ লাখ টাকা! মিজানুর রহমান আবদুল ওয়াহাব নামে ওই বাংলাদেশী আবুধাবীর একটি খামারে ২০ বছর ধরে কাজ করেন।

এ খবর দিয়েছে আরব আমিরাতের পত্রিকা দ্য ন্যাশনাল। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিশ্বব্যাপী অর্থ আদান-প্রদানের প্রতিষ্ঠান আল আনসারীর একটি বিশেষ ক্যাম্পেইনের অধীনে ওই পুরস্কার পান মিজানুর। এ অর্থে নিজের বাড়ি বানানো ও নিজস্ব ব্যবসা শুরুর স্বপ্নপূরণ হবে তার। প্রায় ২০ বছর ধরে প্রতি মাসে ৬০০ দিরহামের বিনিময়ে আবুধাবীতে কাজ করতেন তিনি।

মিজানুর বলেন, আমার স্বপ্ন ছিল একটি বাড়ি বানানো আর আমার বাবার পুরনো বাড়িটি নতুন মেরামত করা। এখন তার পরিকল্পনা নিজ দেশে পৌঁছে নিজ পরিবারকে সহায়তা করা। বিশেষ করে নিজের ৬ বোনকে।

তিনি বলেন, আমি আমার ছেলেমেয়েদের ভালভাবে পড়াশোনা করাতে পারবো। নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারবো। এতে আমার গ্রামের অনেক তরুণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মিজানুর নিজে প্রাথমিক স্কুলের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

তিনি বলেন, আমি এ টাকায় একটি গাড়ি কিনার কথা ভাবছি। যাতে করে দেশজুড়ে ভ্রমণ করা যায়। ১৯৯৬ সালে আবুধাবীতে গিয়েছিলেন মিজানুর। তার পিতাও সেখানে ৮ বছর কাজ করেন। মিজানুরের হাতে ১০ লাখ দিরহামের চেক তুলে দেয়ার পর তিনি বলেন, যে জীবন তিনি চিনতেন, তা পরিবর্তিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…