সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ধর্ম

পবিত্র ঈদুল আজহা ২ সেপ্টেম্বর হতে পারে

পবিত্র ঈদুল আজহা, জিলহজ মাস, চাঁদ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী ২৩ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ১৪৩৮ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে ২৪ আগস্ট। আর আগামী ২ সেপ্টেম্বর জিলহজ মাসের ১০ তারিখে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ আগস্ট সোমবার রাত ১২টা ৩০ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে।

পরদিন ২২ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৬ ডিগ্রি ওপরে ২৭৭ ডিগ্রি দিগংশে এটি অবস্থান করবে এবং ৩১ মিনিট দেশের আকাশে অবস্থান করে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে অস্ত যাবে। এদিন চাঁদের মাত্র ১ শতাংশ আলোকিত থাকবে। তবে দেশের আকাশে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটি পরদিন ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৬ ডিগ্রি ওপরে ২৬৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ১৪ মিনিট দেশের আকাশে অবস্থান করে ৭টা ৩৯ মিনিটে ২৭৫ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এদিন চাঁদটির প্রায় ৪ শতাংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ পরিষ্কার থাকলে স্পষ্টভাবে দেখা যাবে। এই সন্ধ্যায় সূর্যাস্তের পর আকাশে উদিত চাঁদের বয়স হবে ৪১ ঘণ্টা ৫৫ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে।

সুতরাং ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৩ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে ১৪৩৮ হিজরির জিলহজ মাসের গণনা শুরু হবে এবং আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ধর্ম

চার প্রাণী হত্যা করা নিষেধ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা।…

ধর্ম

হিজরি নববর্ষ ১৪৪১ সন

আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘আকাশ এবং পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকেই বছর গণনার মাস বারটি’। কুরআন সে শাশ্বত ঘোষণার আলোকেই পৃথিবীর দেশে দেশে সন এবং বছর গণনার নানা প…