সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-হারান দিনগুলী

মোঃ আরিফুল ইসলাম এর কবিতা, কবিতা, হারান দিনগুলী

হারান দিনগুলী

মোঃ আরিফুল ইসলাম

হারিয়ে গেছে সেই নির্মল সোনালী দিনগুলী,

শিশির ভেজা ঘাস রঙিন ফুলগুলী।

হারিয়ে গেছে সেই রঙিন প্রজাপতির ডানা,

কচু পাতায় টলমল জলের কনা।

হারিয়ে গেছে সেই গোলাভরা ধান,

কৃষকের কন্ঠে দরদ ভরা গান

হারিযে গেছে সেই আনন্দ নির্মল হাসি,

ফসলের ক্ষেতে রাখালের বাশি।

হারিয়ে গেছে সেই ফসল ভরা মাঠ,

পাল তোলা নৌকা গ্রামীণ হাট।

হারিয়ে গেছে সেই কানামাছি গোল্লাছুটা খেলা,

দুরন্ত শৈশব কলা গাছের ভেলা

হারিয়ে গেছে  খেজুরের রসে ভেজা শিতের সকাল,

বন্ধুর আড্ডায় হারিয়ে যাওয়া সোনালী বিকাল।

 হারিয়ে গেছে সে আত্নিয়তার বন্ধন লোকাচার লোকরীতি,

জারি শারি মুর্শিদি ভাটিয়ালী পল্লীগীতি।

জনিনা পাব কিনা আর সে সোনালী দিনগুলী ফিরে,

হারিয়ে যায় না যেন অধুনিকতার ভীরে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…