সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন না মানায় ৩ হাজার ২০১টি মামলা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩ হাজার ২০১টি মামলা দায়ের এবং ৭ লাখ ৪৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
শুক্রবার দিনভর এই অভিযান চালানো হয়। এ সময় ৪০টি গাড়ি ডাম্পিং ও ৪৩৪টি গাড়ি রেকার করা হয়।
ট্রাফিক সূত্রে জানা গেছে, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৭টি, উল্টো পথে চলাচলের জন্য ৩৩৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও এসময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬৩৮টি মামলা ও ১৪টি মোটরসাইকেল আটক করা হয়। বাসস।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…