সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ভারতে নোট বাতিলের পর উদ্ধার হয়েছে ৪৮০৭ কোটি কালো টাকা

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে কালো টাকা উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছিল আয়কর দফতর। প্রায় ৪৮০৭ কোটি হিসাব বহির্ভূত টাকার সন্ধান পেয়েছে তারা। এছাড়া ১১২ কোটি টাকার নতুন নোটও বাজেয়াপ্ত করা হয়েছে।

আয়কর দফতর সূত্রে খবর, তাদের প্রতিনিধিরা অন্তত ১১৩৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ৮ নভেম্বর নোট প্রধানমন্ত্রী নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই শুরু হয় এই তল্লাশি। বিভিন্ন ব্যক্তি ও দফতরে এই ক’দিনে মোট ৫,১৮৪ টি নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। হাওয়ালা কারবারিদেরও নজরে রাখা হয়েছিল।

বাজেয়াপ্ত হয়েছে প্রচুর নগদ টাকা ও গয়নাও। ৬০৯.৩৯ কোটি মূল্যের টাকা ও গয়না উদ্ধার হয়েছে এই সময়ের মধ্যেই। ১১২.৮ কোটি টাকা ও ৯৭.৮ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮০৭ কোটি হিসাব বহির্ভূত টাকার সন্ধান পাওয়া গিয়েছে।

গত বছরের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…