সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

সদরঘাটে মিলল ৫০ কোটি টাকার ইয়াবা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর সদরঘাটে তিন লঞ্চযাত্রীর ব্যাগ থেকে আট লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা। মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই তিনজনকে আটক করা হয়। তারা হলেন- মো. তুহিন (২৬), সবুজ (২২) ও শাহজাহান (৩০)।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, আটক তিনজন বরিশালের বরগুনা থেকে লঞ্চে করে ভোরে ঢাকায় পৌঁছান। এ সময় তাদের ট্র্যাভেল ব্যাগ তল্লাশি করে আট লাখ ইয়াবা পাওয়া যায়।

বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…