সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

খালেদা জিয়ার কে স্বাগত জানাতে এসে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট যাওয়ার পথে স্বাগত জানাতে এসে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সকালে খালেদা জিয়াকে স্বাগত জানাতে আড়াইহাজার উপজেলার পাঁচমুখী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন নজরুল ইসলাম আজাদ তাঁর লোকজন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এলে সাখাওয়াত হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মঈনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সকাল সোয়া নয়টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।

খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ডাকা সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। বিএনপির কোনো নেতা-কর্মী বা পথচারীকে মহাসড়কের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…