সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা-মোল্লা-পুরোহিত

মোল্লা-পুরোহিত
শাহিন মামুন

ওহে মোল্লা-পুরোহিত ভাই!
মসজিদ-মন্দির হয় যদি কভু
মানবের কল্যাণের ধর্মীয় উপাসনালয়ের নাম !
তবে কেনো দেখি আমি আজও
সেই মসজিদ-মন্দির যখন ধনীর দানের
জেলাপী-সিন্নী আর প্রসাদে ভার
তোমারা মোল্লা আর পুরোহিত ভাইয়েরা
কেনো বল দাও তালা
ঐ আল্লাহর ঘর মসজিদ আর
ভগবানের মন্দিরের দেয়ালের গায়ের কপাট ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
জেলাপী-সিন্নী আর প্রসাদ থাকে অনেক পড়ে
তোমাদের মসজিদ-মন্দির এর মেঝের মাঝে
তবুও কেনো দেখি আজও আমি
ঘণ্টা দু’য়েক পরেও ভুখারী থাকে
ভুখা পেটে ঐ মসজিদ-মন্দির এর দ্বার চেপে ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
আল্লাহ-ভগবান সে যে সৃষ্টিকর্তা একজনই সবার।
সে তো খায়না কভু মসজিদ-মন্দিরের তরে
ধনীর দানের জেলাপী-সিন্নী আর প্রসাদ,
তবে কার তরে রেখে দাও বল
তোমরা মোল্লা-পুরোহিতরা
ঐ ধনীর দান জেলাপী-সিন্নী আর প্রসাদ ?

হে মোল্লা-পুরোহিত ভাই!
ভুখারী থাকে ভুখা পেটে সদা এই পৃথিবীর বুকে
পেট আর পিঠ যায়না বুঝা অনাহারে ভোগে।
চারপাশে এতো ভুখারি থাকে ভুখা পেটে
তবুও কেনো দেখি আজও আমি
তোমাদের মোল্লা-পুরোহিতদের পেট থাকে
বুক হতে এক হাত উচুতে ?

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…