সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময়

পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত হবে যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি এটাই সময়ের দাবি। দীর্ঘদিন রাজপথে সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে যারা নিজেদের প্রমাণ করেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমেই সংগঠন পাবে নতুন গতি ও শক্তি।

একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন গড়তে স্বচ্ছ ভাবমূর্তি ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের বিকল্প নেই। তাই ত্যাগী, পরীক্ষিত ও জনবান্ধব নেতাদের নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কমিটি গঠন করা হলে তা সংগঠনের ঐক্য, কার্যকারিতা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেই ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা নেতাদের নাম। আলোচনার শীর্ষে রয়েছে মহানগর দক্ষিণে সাবেক ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সাল আমহেদ সজল , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, যুবদল দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মহানগর উত্তর যুবদলের আলোচনায় রয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, আজমীর হোসেন, নাসিদ আলম।

তবে চূড়ান্ত আলোচনায় মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ সজল ও শেখ খালিদ হাসান জ্যাকির নাম শোনা যাচ্ছে। এবং মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ ও আমিনুল হক হিমেল এর নাম শোনা যাচ্ছে।

তবে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে তাঁরা পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতাদের নেতৃত্বে দেখতে চান। তাঁরা বলেন আমাদের দলের প্রধানমন্ত্রী দেশে পরিবর্তন চান আর সেই পরিবর্তনের লক্ষ্যে ত্যাগী পরিশ্রমী নেতারা কাজ করবেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…