সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ফজলুল হক এর কবিতা ।। অনুভবে অনুরণন

 

অনুভবে অনুরণন
------------------------ ফজলুল হক

তোমায় আমি ছুঁয়ে দেখবো বলে
তোমার কাছে ত্রস্তে হেটে আসি।
সকাল দুপুর সন্ধ্যা গেলো চলে
পাইনি ছুঁতে হয়নি বলা তোমায় ভালবাসি।

তোমায় আমি ভালবাসবো বলে
তোমার ছবি হৃদয় জুড়ে আঁকি।
স্নিগ্ধ ভোরের শিউলিমালার ছলে
তোমার খোপায় জড়িয়ে আমায় রাখি।

আকাশ জুড়ে হাজার তারার মেলায়
তোমার ভীরু হৃদয় দোলে, চাঁদের হাসি খেলায়
জোৎস্না নামে মনের উঠোন জুড়ে।
তোমার বীণা বাজাই আমি আমার আপন সুরে।
মেঘের ভেলায় আকাশ জুড়ে নিত্য আসা যাওয়া,
অনুভবেই তোমায় শুধু পাওয়া।
সুবাস হয়েই জড়িয়ে থাকি তোমার কোমল গায়।
গন্ধ বিলাই তোমার বুকের স্নিগ্ধ আঙ্গিনায়।

বাতাস হয়ে জড়িয়েছি তোমার এলোকেশে,
তোমার ছোঁয়া পেলাম অবশেষে।
অনুভবে, শিহরণে সিক্ত সঞ্চারণে
তোমার ছোঁয়ার অনুরণন কারন অকারণে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…