সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

তানিয়া তাসমিনা এর কবিতা-অন্য জীবন

অন্য জীবন

তানিয়া তাসমিনা

জীবনের মানে খুজতে যেয়ে বার বার হোচট খাই....
অদ্ভুতভাবে হেরে যাই,
জীবন চলে জীবনের নিয়মে৷
সত্যিই কি তাই?
জীবনের কি সত্যিই কি কোন নিয়ম আছে?

ক্ষনস্থায়ী এ জীবন..
তারপরও কতো আকাংখা,
পাওয়া না পাওয়ার গল্প,
নির্ঘুম রাত৷
হয়তো মৃত্যুর পরের জীবনের দৃশ্যপট রহস্যময়,
কিংবা ক্ষনস্থায়ী জীবন বলে
সব চাওয়াগুলোকে পাওয়ার আকাংখা৷
অর্থহীন জীবন চিত্রনাট্য এ অভিনয় করতে করতে বিতৃষ্ণার জন্ম,
নির্লিপ্ততা গ্রাস করে নেয় মস্তিষ্ক, স্নায়ূতন্ত্র ৷
ঘড়ির কাঁটার সাথে চলে হ্নদপিন্ড,
মস্তিষ্ক একটা ছক তৈরী করে দিয়েছে,
এ যেন চাবি দেয়া পুতুল,
নিয়ম করে প্রাত্যহিক কাজ করতে হবে,
নিয়ম করে হাসতে হবে তবে কাদতে হবে নিভৃতে,
ভালোবাসাটাও নিয়মের বেড়াজালে আটকে গেছে৷

ক্লান্ত ঝাপসা চোখগুলো খুঁজে বেড়ায়
মেঘের আড়ালে একখন্ড জোস্না,
নির্লিপ্ত তাকিয়ে থাকা,
পরজন্মের আশ্বাসে...

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…