সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ আরিফুল ইসলাম এর কবিতা- অশান্ত আরাকান

অশান্ত আরাকান

মোঃ আরিফুল ইসলাম

কত নিষ্ঠুর নির্মম ঐ মিয়ানমারের বৌদ্ধ সরকার,

মেতেছে ধ্বংশলীলায় করছে মানুষ হত্যা নির্বিকার।

মেতেছে হত্যালীলায় অশান্ত আজ আরাকান,

মরছে মানুষ পুড়ছে মানুষ অসহায় রোহিঙ্গা মুসলমান।

ধর্ষন করছে যুবতি নারী কেড়ে নিচ্ছে সম্মান,

হায়নার মহ যাপিয়ে ওরা কেড়ে নিচ্ছে প্রাণ।

লাশের পর লাশ জ্বলছে বাড়ি ঘর,

যেন আপন ঘরে পরবাস আপন আজ পর।

নির্দয় এ হত্যাযজ্ঞ তবু নিশ্চুপ বিশ্ব বিবেক,

ভূলুন্ডিত আজ মানবতা কুলষিত মনুষত্ব আবেগ।

শান্তির ভুলি উরিয়ে পেয়েছে নোবেল শান্তি পুরস্কার,

ধিক্কার ঐ নরপশু সুচীকে জানাই তিরস্কার।

যে সেনাবাহিনী রক্ষা করবে দেশের জনগণ,

সে নাসাকাই আজ রোহিঙ্গাদের আতঙ্কের কারন।

বৃদ্ধ ‍শিশু নারী পুরুষ নির্বিকারে করছে হত্যা,

নিজ দেশে নির্যাতিত তারা প্রতিবেশির কাছে ভ্রত্যা।

একদিকে লেডি হিটলারের হত্যার অর্ডার,

অন্যদিকে সিলগালা প্রতিবেশির বর্ডার।

কেউ যেন নেই আজ তাদের পাশে,

নেই কোন উপায় বাচার আশে।

বিশ্ব আজ নিশ্চুপ নেই কোন বিবেকের বানী,

তাইতো এত দু:সাহসিক ঐ শয়তানের রানী।

ওহে শান্তি প্রিয় বিশ্ববাসী আমার ভাই ভগ্নিগণ,

রোহিঙ্গারাও মানুষ এ দু:সমায়ে তাদের পাশে দাড়ান।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…