সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-আকাশে জন্মদাগ

আকাশে জন্মদাগ
-------------------অয়ন সাঈদ

শেলির অতিন্দ্রিয়বাদ পাঠের আসর শেষে
রোমাঞ্চকর সমুদ্র যাত্রা, সোনালী সৈকতে-
পাতালের শয়তান ও আমি নিভৃতে মুখোমুখি বসি;
সূর্যাস্তের পরিশ্রমি ঢেউয়ে তখনো
ইস্কাপনের রাণীর পায়ের ছাপ মুছেনি।

বিষন্ন নদীর যাযাবর কচুরীপানায়
ডাহুকের পায়ে ভর করে সন্ধ্যা এলে,
আমাদের ঘিরে ধরে-
রাণীর অশুভ বলিরেখার বয়সী দাপট,
তাবুতে করে নিয়ে যায় সার্বভৌমত্ত্ব।

রাণীর গোপন তিলকের মতোই
কালো চাঁদ মনে হয় আকাশের জন্মদাগ,
প্রহসনে পৃথিবীর টেবিলে আমাদের পড়ে যাওয়া ভুল তাসে
ক্রমশ রাণীর হাতের চুঁড়ি সার্কাসের রিং হয়ে যায়, নাচায়!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…