সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোহাম্মদ সজল এর কবিতা- আকাশ বিলাস

 

আকাশ বিলাস

-------------- মোহাম্মদ সজল
আকাশ খুঁজে খুঁজে অনেকদিন আমি
একাই হেঁটেছি
তাঁবুহীন নির্মম রোদে গলেছে
জ্যোৎস্নাস্নাত স্বপ্নের মোমবাতি।
.
ইচ্ছেরা ফিরে গেছে সলাজে, বুকে
ভালোবাসা নিয়ে কত যে নত
হয়েছি-
সে কথা ঐ আকাশ জানে।
জ্বোনাকিরাও জেনে গেছে কতটা
মেঘ জমে
ঘুম আসেনা নরম বৃষ্টির রাতে বিষন্ন
চোখের পাতায়।
.
আমি জানি, ভালোবাসায় নত হতে
হতে
এই গলিত জীবন একদিন আকাশ ছুঁয়ে
যাবে, সকাল আসবে চড়ে ঐ পঙ্খীরাজ
ঘোড়ায়।
.
তোমাকে ছুঁতে পারেনি; কিন্তু এই
ভালোবাসায় কালো হয়ে গেছে
শ্রাবণের সমস্ত আকাশ-
চলে গেছে রাত, বুকে নিয়ে তেষ্টার
পাহাড়;
তবু আমি আকাশই খুঁজেছি..
চোখে নিয়ে পৃথিবীর সমস্ত
বর্ষাকাল।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…