সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

আগামীকাল রাজধানী জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আগামীকাল হলি আর্টিজান মামলার রায়ের কথা মাথায় রেখে আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে র‌্যাব হেডকোয়ার্টারে হলি আর্টিজান মামলার রায়কে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে মহাপরিচালক এ কথা জানান। আগামীকাল হলি আর্টিজান মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে র‌্যাব বিশেষ সতর্ক অবস্থানে দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। আমরা আজকে থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা যতদিন প্রয়োজন মনে করব, ততদিন এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দেশে থেকে ৮০৯ জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, এমন কোন সপ্তাহ নেই যে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে না। এখন পর্যন্ত র‌্যাবের সঙ্গে বন্দুকযদ্ধে ২৫ জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। ইতোমধ্যে জঙ্গি দলের ৮জন সদস্য র‌্যাবের হাতে আত্মসমর্পণ করেছে। জঙ্গিরা যে আত্মসমর্পণ করতে পারে তার নজির বিশ্বে একমাত্র বাংলাদেশই রেখেছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…