সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

পারভেজ আক্তার এর কবিতা- একটা চুমু হবে ?

একটা চুমু হবে ?
-পারভেজ আক্তার

একটা চুমু হবে ?
ফ্রি নয় , ধার চাইছি ৷
ফেরত দেবো
সুদে আসলে
কাল অথবা পরশু ৷

একটা চুমু হবে ?
সকালে নয় বিকেলেও নয় ,
ঘুটঘুটে অন্ধকারে কিংবা
আবছা আলো আঁধারে ৷
সত্যি বলছি , ফ্রি নয় ,
ফেরত দেবো সুদে আসলে ৷

একটা চুমু হবে ?
বাটখারার মাপে নয়
অর্থের অংকে নয় ,
হালি দরে গুনেও নয় ,
ভালোবাসার বিনিময়ে৷
সত্যি বলছি ফেরত দিবো
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
বৃষ্টি ভেজা আষাঢ়ে ,
পূর্ণিমার ঔরসে ,
উদাস কোনো দুপুরে ?
সত্যি বলছি ফেরত দিব
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
পান জর্দার রসে নয়
সিগারেটের ধোঁয়ায় নয়
ভিন্ন পানির গন্ধে নয় ,
শুধুই উত্তপ্ত ঠোঁটের ৷
সত্যি বলছি ফেরত দিব
কাল অথবা পরশু
সুদসহ আসলে ৷

একটা চুমু হবে ?
বেঁচে থাকার আশায় নয়
ভালোবাসার নেশায় নয়
মরণ ভুলার ভয়েও নয়৷
সত্যি বলছি
ফেরত দিব
কাল অথবা পরশু
সুহসহ আসলে ৷

একটা চুমু হবে ?
চোখ দুটো খোলা থাকতে
দুঃচিন্তা দূর করতে আর
হৃদয়টা সতেজ রাখতে৷
সত্যি বলছি
ফেরত দিব
আজ অথবা পরশু
সুদসহ আসলে ৷

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…