সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা-আজ ব্যস্ত সবাই

 

আজ ব্যস্ত সবাই

---------------এম এস ইসলাম আকাশ

 

আজ সবাই ব্যস্ত

মনে হয় ব্যস্ততার ট্যাবলেট খেয়েছে সবাই

বাড়ীর পাশে বাড়ী, ঘরের পর ঘর

কত কাছে তবুও কত পর।

 

আজ ব্যস্ত সবাই

মনে হয় সবাই দিকবিজয়ে ব্যস্ত সবাই

রাস্তায় চলতে গিয়ে মুখোমুখী

দৌড়ের উপর সবাই বাজায় ব্যস্ততার

ঠুগঠুগি।

 

আজ ব্যস্ত সবাই

কারো কারো মোবাইলটাও ব্যস্ত অতি

রিং বেজে চলে রিসিভের সময়ের

অভাব

শুধুই কি ব্যস্ততা নাকি দশাসই ভাব?

 

আজ ব্যস্ত সবাই

শুধু ব্যস্ততার সাথে আমার আড়াআড়ি

আমি আমার মতই আছি

ব্যস্ততারা আমায় দেখে হাসে মুছকি

হাসি।

 

আজ ব্যস্ত সবাই

সমাজ সংসারের যাতাকলে

এ যেন নিজের সাথে নিজের যুদ্ধ

ব্যস্ততার ভাবসমুদ্রে নিজেকে করতে

পরিশুদ্ধ।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…