সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাকিব জামাল এর কবিতা-আধার নিয়ে কবিতা হয়না - ঘৃণা জন্মায়

আধার নিয়ে কবিতা হয়না - ঘৃণা জন্মায়

সাকিব জামাল

হঠাৎ আধারে ঢেকে গেলো সব –

রাজপথে হুক্কা হুয়া রব, হুক্কা হুয়া রব !

 

ভয়াল আধার, বৈষম্যের আধার, নির্যাতনের আধার, আধার আর অত্যাচার –

পাকিস্তানী আধার ! ক্ষয়িষ্ণু চাঁদ-তারার আধার !

 

অস্ত্রের ঝংকারে-

স্বাধীনতাকামী বাঙালির উপর চাপিয়ে দেয়া নির্মম আধার !

পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানোর আধার-

নিরস্ত্র বাঙালি হত্যায় মেতে উলঙ্গ নৃত্য করার আধার !

 

ভন্ডের রঙ্গমঞ্চে-

ইয়াহিয়া খানের আলোচনা – অভিনয়-অন্ধকার রূপায়ন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলো নেভানোর ষড়যন্ত্র –

শিক্ষক-ছাত্রদের কাপুরুষের মত হত্যার অন্ধকার মঞ্চায়ণ !

 

প্রতিবাদী নেতাদের গ্রেফতার করার আধার -

আলোরপথের যাত্রীদের কন্ঠস্বর দমানোর উৎপাত!

সমগ্র দেশ গ্রাস করার আধার-

২৫ মার্চ রাত, গণহত্যার রাত!

 

আধার নিয়ে কবিতা হয়না - ঘৃণা জন্মায়!

মোহনীয় ছন্দরা, সুন্দর শব্দরা লুকিয়ে যায়!!

 

বীর বাঙালি সে “চাঁদ-তারার” আধার তাড়িয়ে-

“সবুজের বুকে লাল সূর্য” এনেছে হানাদারদের যুদ্ধে হারিয়ে ।

এখন আমরা লিখি স্বাধীনতা-বিজয়ের আলোর কবিতা–

ঝাটিয়ে বিদায় করে আধার - যত ছিলো, যত আছে- দুর হোক সবই তা ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…