সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রচনা পারভিন এর কবিতা- আপাতত আমি অন্ধ এবং বোধির

আপাতত আমি অন্ধ এবং বোধির
-রচনা পারভিন

আপাতত আমি অন্ধ এবং বোধির
বরং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে
বিধিসম্মত নিয়মে ভদ্রতা বজায় রাখি,
চুপ থাকি।
সোনালি সময়ের স্মৃতি চারণে
সময় নষ্ট না করে,
ভেবে নেই কোথাও কোন অনিয়ম নেই।
নেই অশান্তিপূর্ণ মৃত্যুর হাহাকার।
সব সাদা শহরে কেবল শান্তির পায়রা ঊড়ে।
অহেতুক বক্তৃতার মিছিল তুলে,
বিব্রতকর কোন পরিবেশ আমার চাওয়া না।
কালি খরচ করে লিখতে চাইনা
অসহিষ্ণু কথার ঝুড়ি।
বরং বন্ধ চোখে ব্যস্ত থাকি,
নিজেকে নিয়ে।
এই সুন্দর ব-দ্বীপে কোথাও কোন হায়েনা নেই।
নেই আকাশের সীমানা জুড়ে
কড়কড়ে রোদে উড়ে চলা বাজপাখি।
অন্ধ এবং বোধির হয়ে থাকাতেই শান্তি।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…