সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোহাম্মদ ইসমাইল এর কবিতা- আমরা সবাই কিশোর

আমরা সবাই কিশোর
-মোহাম্মদ ইসমাইল

আমরা সবাই কিশোর,
কন্ঠে শত সুর,
বাঁচার মতো বাঁচবো মোরা,
কাঁপবে সকল জোর ।

কমল হৃদয় শক্ত করো,
হাতে কেষ্টা ধরো,
সবাই সমান একই তন্তু,
ভয়ে কেন মরো ।

সূর্য কী ভাই প্রতিদিনি সমান তালে উঠে,
ফুল বাগানে একই দিন কী একই ফুল ফুটে ।

উর্ধ্ব শ্বাসে দিক- দিগন্তে,
ছুটে চলবো সাহসীর পন্থে।
অরুণ- তরুণ - নব- নবীনে,
ভয় রাখবো না অন্তরেতে।

যতই আসুক ঝড়- তুফান,
যতই পড়ুক বাজ,
যেই পথে চলবো মোরা,
সাজাবো অপরূপ সাজ ।

সত্য পথে চলবো মোরা,
রাখবো না কো ভয় ,
যতই বাঁধা আসুক তব হবে মোদের জয় ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…