সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ারা কুমু এর কবিতা- আমারে দেবো না ভুলিতে

আমারে দেবো না ভুলিতে

- মনোয়ারা কুমু

এই যে এতো রং তামাশা

মণ্ড মিঠাই খাই বাতাসা,

সময় কাটাই হেসে খেলে

এগিয়ে চলি অতীত ফেলে,

বাড়ি গাড়ি শাড়ী গয়না

পুষছি ঘরে শালিক ময়না,

ধনী গরীব বিভেদ খুঁজি

কেবল নিজের স্বার্থ বুঝি,

ন্যায় অন্যায় দিব্যি ভুলে

সেরাটাকে নিচ্ছি তুলে,

সময়ে সব যাবে থেমে

আঁধার কালো আসবে নেমে,

যশ খ্যাতি আর অর্থ কড়ি

সময় মাপার যন্ত্র ঘড়ি,

সব কিছুই থাকবে পড়ে

আমি যখন নিজের ঘরে,

আপন স্বজন কাছের যারা

দিনে দিনে ভুলবে তারা,

তাই বলি কি-------

এমন রঙে সাজাই জীবন

রাখবে মনে বিশ্ব ভুবন।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…