সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মনোয়ার মোহাম্মদ এর কবিতা- আমার অভিমান

আমার অভিমান
-মনোয়ার মোহাম্মদ

স্বাধীনতা তুমি
ক্ষমা করো মোরে
তোমাকে সন্মান
দেইনি বলে,
লুটেরা সেজে-বেহায়ার বেশে
রাজস্ব ভান্ডার
করছি লুট,
কারই বা কি এসে যায়
আমরা যে সবাই পেটুক।
রক্ষক হয়ে-ভক্ষক হয়েছি
আমার শুধু চাই,চাই,
নিজের হাঁড়ি ভরুক ভাতে
অন্যের পাতে পড়ুক ছাঁই,
এদিক ওদিক ছুটাছুটি
আমার শুধু খাই খাই।
কার চেতনা,
কার মতবাদ,
কার জয়গান,
করছি লালন..?
এ যে মিথ্যাচারের নস্টাল কর্ম
করছি মোরা পালন।
পাপগত দিনক্ষয়ে
জীবন দিয়েছি ভরে,
মুক্ত বিহংঙ গেল উড়ে
বাংলা ছেড়ে বহু দূরে।
স্বাধীনতা তুমি
ক্ষমা করো মোরে,
তোমাকে সন্মান
দেইনি বলে !!!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…