সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রফিক উদ্দিন লস্কর এর কবিতা- আমার ইচ্ছে

আমার ইচ্ছে
----------রফিক উদ্দিন লস্কর
আমি বীর, মহাবীর, নত হবে না শির
দাঁড়িয়ে থাকে যদি ঐ চীনের প্রাচীর।
আমি করিনা ভয়, আমার অকুতোভয়!
জীবন যুদ্ধে নাহিক আমার কভু পরাজয়।
আমি সত্যের পথে, নরের হিতাহিতে,
থাকি সদা জাগ্রত, নিজেকে দিতে।
আমি খুলে রেখেছি আমার হৃদয়ের দ্বার,
এসো এসো সাঁতরিয়ে শোক পারাবার।
আমি সাজিয়ে রেখেছি আজ পুষ্পরথ,
হইবে সোয়ার নির্দ্বিধায়, রাখিয়া হিম্মত।
আমি তুমার তরে মঙ্গলদীপ রেখেছি জ্বেলে,
চলে এসো চলে এসো আঁধারকে ঠেলে।
আমি মুছে দিতে চাই সমাজের ভেদাভেদ জ্ঞান,
কাঁধে কাঁধ মেলাতে চাই, বাঁচাতে মোদের সম্মান।
আমি করিতে চাই আমার ইচ্ছে পূরণ....
মিলেমিশে গড়িতে এক সুন্দর ভুবন।। ----------------------------------------------------- নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…