সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

আমি কবি নই

আমি কবি নই
-এম এস ইসলাম আকাশ

আমি কবি নই
আমি কবিতা লিখতে জানিনা
পদ্ম গদ্যের বিভেদ বুঝিনা সুধী
বুঝিনা ছন্দ মাত্রার প্রয়োগবিধি।

আমি কবি নই
সময়টা আমায় বড্ড জ্বালায়
তাই লিখি তাহাদের কথা
কভু কি হয় কিছু
নাকি প্রকাশ পায় তাতে
আমার অন্তঃসারশূণ্যতা।

আমি কবি নই
তবুও লেখার প্রচেষ্টা অবিরত
কখনো প্রেম কখনো বিদ্রোহ
কখনো বা শুধুই বাতুলতা
কখনো সেথা কষ্টের আবহ।

আমি কবি নই
তবুও থাকতে চাই তাদের কাতারে
হয়তো হাবুডুবু খাই ভাবনার সাগরে
তবুও প্রচেষ্টা অবিরত আমায় নিঃশ্ব করে
বারেবারে ফিরিয়ে আনে তোমাদের দ্বারে।

আমি কবি নই
আমি তোমাদের সন্তান, ভাই,বন্ধু
কি লিখেছি তা নয়
কি লিখতে চেয়েছি বুঝে নিও সখা
সেটাই আমার পরম পাওয়া
তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…