সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- আমি নারী

 

 

আমি নারী 
----সেলিনা জাহান প্রিয়া ।।

আমি নারী প্রথমত কোন পিতার কন্যা
কোন প্রেমিকের কল্পনার রাজকন্যা
আমি নারী সৃষ্টি সুখের উল্লাসের মহা কাব্য 
আমিই মা জায়া জননী -
আমিই নর্তকী
গোপন অভিসারের সেই কলঙ্কী পতিতা !
তবু আমি নারী
এই পৃথিবীর তাবৎ কবি , দার্শনিক , বিজ্ঞানী
এমন কি এই মহাকালের সর্ব শ্রেষ্ঠ ধর্ম মানব
দুনিয়া কাঁপানো মহাবীর সব আমার গর্ভের সন্তান ।।
আমি নারী ছলনার
আমি নারী প্রতারণার
আমি নারী তুফান
মহা কাব্যের পূর্ণিমার চাঁদ
আমাকে ছাড়া রচিত হয় কি ?
কোন কবির গীতাঞ্জলী !
আমি স্বর্গের ছায়া
আমার আঁচলে সন্তানের ছায়া
আমি এই ভুমি
শস্য বাগানের
সৃষ্টির উল্লাসের উর্বর ভুমি
আমি নন্দিত , আমি নিন্দিত
আমি প্রিয়াসি অপ্সরা অদিথি
আমিই অপুরন্য
নর ছাড়া হে নারী
পৃথিবী এককে হয়নি রচিত
তাবৎ সৃষ্টি নারী আর পুরুষের
বিশ্বাস প্রেম মমতার ফসল ।।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…