সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

আ’লীগের মনোনয়নবঞ্চিত যেসব ভিআইপি চিকিৎসক নেতা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দৌড়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। সেই সাথে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার আশা পূরণ হলো না বেশ কয়েকজন ভিআইপি চিকিৎসকের।

গতকাল রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেয়া হচ্ছে।

বিগত দুই এক বছর এলাকাতে সভাসমাবেশ করে তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন কয়েকজন ভিআইপি চিকিৎসক। কিন্তু চূড়ান্ত মনোনয়ন প্রদানের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা তাদের আসনে অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

এসব ভিআইপি চিকিৎসকদের তালিকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ও মহাসচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপাচার্য, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকসহ অন্যান্য অনেকেই রয়েছেন।

হেভিওয়েট চিকিৎসক প্রার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর সাবেক উপাচার্য প্রাণ গোপালদত্ত (কুমিল্লা-৭) মনোনয়ন চাইলেও সেখানে অধ্যাপক মো. আলী আশরাফ মনোনয়ন পেয়েছেন।

সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের পরীক্ষিত নেতা অধ্যাপক ডা. কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩) থেকে মনোনয়ন চাইলেও সেখান থেকে আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হয়।

রাজবাড়ী-২ আসনে স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান মনোনয়নপ্রত্যাশী হলেও মনোনয়ন পেয়েছেন মো. জিল্লুল হাকিম।

ঢাকা-৭ আসনে বিএমএ সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন।কিন্তু গতকাল ঢাকা-৭ আসনে দুজনের নাম ঘোষিত হলেও সেখানে তার নাম নেই!ডা. জালাল গতবার আওয়ামী লীগের টিকিটে এ আসন থেকে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী হাজী মো. সেলিমের কাছে পরাজিত হন।

স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ (ময়মনসিংহ-৪) থেকে মনোনয়ন চাইলেও এ আসনে আওয়ামী লীগ আজ কারও নাম ঘোষণা করেনি। এ আসনটি বিগত নির্বাচনে জাতীয় পার্টির বেগম রওশন এরশাদকে ছেড়ে দিয়েছিল। এবারও তাই করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক (কিশোরগঞ্জ-২) আসনে মনোনয়ন প্রত্যাশী থাকলেও মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি নুর মোহাম্মদ।

আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু (মুন্সিগঞ্জ-১) এ মনোনয়ন চেয়েছেন। এ আসনে আজ মনোনয়ন ঘোষণা হয়নি। এ আসনটি বিকল্প ধারাকে ছেড়ে দেয়ার কথা শোনা যাচ্ছে।

তবে ভিআইপি চিকিৎসকদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩), ডা. হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।এছাড়াও আরও কয়েকজন চিকিৎসকও মনোনয়ন পেয়েছেন।

তবে, আওয়ামী লীগ বলছে-এটি চূড়ান্ত তালিকা নয়। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সব আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে।

নির্বাচনের নতুন ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…