সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহীন চৌধুরী ডলির কবিতা- স্বেচ্ছা কম্প্রোইজ

স্বেচ্ছা কম্প্রোমাইজ
-- শাহীন চৌধুরী ডলি

মেঘবালিকা এখনো কি মেঘে ভাসো
আকাশ পানে চেয়ে হাসো
বারিজলে ভেজাও পা
কুয়াশার বুকে ঘাসের ডগায়
মুক্তো খুঁজো
মেয়ে তুমি আলতারঙে সাজো
বিনুনি দুলিয়ে গল্পে মাতো?

মেয়ে এখনো কি ভৈরবী গাও
আবীররাঙা বিকেলে
মল বাজিতে রুমঝুম নাচো,
রক্তিম পলাশে চেয়ে
যুগল অক্ষিকোটরে
স্বপ্নের অঞ্জন আঁকো !
মেয়ে তুমি কি হও তিয়াসী
লাল গোলাপ আর নীল খামে?

মেয়ে তোমার বুকে
এখনো কি পোষো কবিতার বুলবুলি
বকুলে গাঁথামালা প্রিয়নাম লয়ে
দাও কি ভাসান জলে!
কেঁদে কি ভাসাও চিবুক
বিষন্ন রাত্রিরে
মেয়ে তোমার চোখে
শ্রাবণী প্লাবন ঝরে?

মেয়ে তোমার কুলুঙ্গিতে
রাখো কি জমা দিনবদলের পুঁথি
করোটিতে মুক্তির আহ্লাদ!
মেয়ে এখনো কি যখন তখন রাগো
ফুলদানিটা ছুঁড়ে ভাঙো
নাকি এখন তোমার সবেতেই
স্বেচ্ছা কম্প্রোমাইজ!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…