সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ছড়া

হুসাইন দিলাওয়ার এর ছড়া- আল মাহমুদ

আল মাহমুদ
হুসাইন দিলাওয়ার

স্বর্গীয় দিন শুক্রবারে
মৃত্যু যেন হয়
এমন ছিল বাসনা তার
ছিলনা তার ভয় ।
কাব্য ছড়ার বরপুত্র
মৃত্যুজয়ী প্রাণ
ফাগুন ভোরে কাব্যপ্রেমী
গাইল শোকের গান ।
জীবন তাহার নাটকীয়
বাঁক নিয়েছে বহু
শব্দমালার উদগিরনে
ঝরেছে তার লহু ।
মোল্লা বাড়ির শান্ত ছেলে
পাখির মত মন
কর্ণফুলী তিতাস যেন
আস্ত দু' নয়ন ।
ইচ্ছে হতো উড়তে তার
খুঁজতো শ্যামল বন
সাম্যের গান গাইতো বলে
নামতো প্রহসন ।
মোল্লা বাড়ির মগ্ন কবি
আল মাহমুদ নাম
কাব্য ছিল সম্বল তার
কাবিন নামার দাম ।
গল্প ছড়া গান কবিতায়
রাজ্যসম খ্যাতি
বাংলা ভাষার অমর কবি
প্রোজ্জ্বল এক জ্যোতি ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…