সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা এবং সেলাইয়ের সুতারও মেয়াদ পেরিয়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যা নাগাদ গুলশানের এই হাসপাতালের পরীক্ষাগারে যায় ভ্রাম্যমাণ আদালত। পরে ফার্মেসিতে অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ল্যাবরেটরিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। যে তাপমাত্রায় রাখা দরকার তা না রাখায় এসব রি-এজেন্ট বরফ হয়ে যায়।

সেখানে প্রায় পাঁচ কার্টন রি-এজেন্ট ছিল জানিয়ে তিনি বলেন, যত রি এজেন্ট ছিল তার প্রায় সবটাই মেয়াদোত্তীর্ণ। এছাড়া সার্জিক্যাল আইটেমের মধ্যে অস্ত্রোপচারের পর সেলাইয়ে যে সুতা ব্যবহার করা হয় তার বড় অংশও মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসব কারণে এই প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

গত মাসে এক নকল ওষুধ সরবরাহকারীকে ধরার পর ঢাকার আরেক নামী হাসপাতাল অ্যাপোলোতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নকল ওষুধ ধরা পড়ায় সে সময় ওই হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওই ব্যক্তি ইউনাইটেড হাসপাতালেও ওই সব ওষুধ সরবরাহ করত বলে খবর পাওয়ার কথা জানান সারোয়ার আলম।

তিনি বলেন, তবে অভিযানে এই হাসপাতালে নকল ওষুধ পাওয়া যায়নি। অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…