সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিন এর কবিতা-" অধরা "

" অধরা "

রুদ্র ম আল-আমিন

অধরা,,,

একটা নিকোটিন নেশা,,,

আমায় খুজে ফেরে প্রতিদিন।

আমি পালাতে চাই,,,

এখুন ফিরতেও পারি না,

যৌবন টগবগ করছে প্রতিক্ষণ তোমাকে পাবার

অহর্নিশ খুজি ফিরি পথে পথে

পথিক, আমায় দেখেই হাসে,

সে কি আসিবে ফিরে,,

অধরা,,,

বাবার চোখ খোলা আর মা

সারাদিনই উপোস

নিরিবিলি কথা বলিঃ

একটা বোবা কান্না ওপারে দাড়িয়ে কাঁদে

অধরা,

তুমি কাঁদছো কেন?

আমি যে পৌরষকাল অপেক্ষা,

মানুূষ এরকমই হয়

অথচ,তুমি দেখ,,,

হিজলের ফুল আবার ফুটেছে

দখিনা বায়ু ব্যামো সাড়ায়

আমি যে আজকাল কি ভাবি।

থাক না এসব কথা, আবার তো ভোর হবে।

অধরা,,

ভালবাসি তোমাকে, ,তুমিও

আজ থাক না এসব

রাতে সাগত করা হয়নি,,,

ছি-ছি-ছি--- তা কি করে হয়

আবার ফিরিব আমি, তুমি দেখো

কি নামে,,,,

অধরা,,,

একটা নাম দাও না আমায়,,

শুধু সাগত জানাব,,

কিচছু চাইব না তোমার কা্ছে।

আমার কাছে থাকবে?

ভালবাসতে পারো আর একবার,,

আপন মনে,

অধরা

বেলতলায় ডুমুর গাছেও ফুল

তুমি কত যত্ন করতে,,

সকালে দুটো শালিক আজো এসেছিল

জানো,, পুরুষটা খোড়া

অধরা

কেন এমন হয়? আমিও

আমার মতোন সব কেন?

কেন তোমার মত হয় না? হতে পারে না।

অধরা,,

আমি খুব খুব যন্ত্রনায় আছি।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…