সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-ইমুনিটি

ইমুনিটি
-মোল্লা মোঃ জমির উদ্দিন

বিলুপ্তির ইতিহাস দেখো
ডাইনোসর পৃথিবীতে নাই
বিলুপ্তি ঠ্যাকাতে আসো
রুপান্তর খুজতে যাই।

সুত্র কোথায় পাই
তেলাপোকার বসকে
খুজতে চীন দেশে যাই
নানা রকম বিষ প্রয়োগেও
মারা নাহি যায়।

উন্নয়ন বাজেট কেটে
আসো ইমুনিটি গড়ার
বাজেট বাড়াই, পাকা সড়কে
চলবে যারা তারাই
যদি মারা যায়।

মূল্যহীন হবে ঘরবাড়ি সব
ভাবেন দেখি কিভাবে বাঁচা যায়
বিজ্ঞজনের চিন্তা এখন
ইমুনিটিই খুব ভালো উপায়।

যাদের আছে টাকা পয়সা
ট্রেনিং নাও ইমুনিটি বাড়াবার
যাদের নাই তাদের বাঁচার
উপায় বের করবেন সরকার।

মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
তার থেকে কিছু নাই
দেশ আছে মানুষ ও
আছে সুস্থ মানুষ নাই
আমার দেশের গর্বিত সেনা
তাদের প্রশিক্ষণ দিতে যায়।

বিদেশ থেকে ডলার আসে
বলেই আমরা এত
উন্নয়নের সাহস পাই
পদ্মা সেতু টানেল বানাই
সড়ক মহাসড়ক বানাই
উড়াল সেতু, আমরা যদি
নাই বাঁচি, সবই অহেতুক।

বাংলাদেশ ব্যাংক উপচে
পড়া ডলার যারা পাঠায়
তাদের আগে ইমুনিটি গড়ে
সংকট থেকে বাঁচাই।

কপালে চিন্তার ভাঁজ কমিয়ে
নজর রাখি ইমুনিটি বাড়াবার
সংকট এত ঘনিভুত প্রতি দিন
যেভাবে মেধাবী মানুষের চলে
যাবার মিছিল দেখা যায়।

এভাবে চলতে থাকলে
দেশ চালাবার মেধাবী মানুষ
পাওয়াই হবে দায়।

এটা একটা মেসেজ দিলাম
বুঝা যাচ্ছে করোনা সহজে
যাবার নয় ইমুনিটি দিয়ে
যদি বেঁচে থাকা যায়।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…