সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- ইশ্বর

ইশ্বর
-শাহিন মামুন

ইশ্বর!সে তো শুধু মানুষের একার
ইশ্বর নন।
ইশ্বর! সে তো ২৪হাজার মাখলুকাত বা জীবের ইশ্বর।
হয়তো আমরা মানুষেরা ভাবছি
ইশ্বর আমাদের ডাক শুনছেন না
তাই আজ আমরা নিরুপায় বড্ড অসহায়।
হ্যাঁ,সত্যিই তাই।
ইশ্বর আমাদের কথা শুনেনা।
শুনবেই বা কেন?
আমরা মানুষেরাই তো নিজেদের উপর
জুলুম করছি বারবার সাথে জুলুমের শিকার করছি অন্যকে।
জুলুম করছি হয়তো অন্য প্রাণীদেরকে।
তাই ইশ্বর হয়তো আমাদের কথা শুনছে না।
কারণ,ইশ্বর!
সে তো মানুষের একার ইশ্বর নন।
হয়তো শুনেছে অন্য কোন জীবের কথা
যারা মজলুম আমার আপনার মত মানুষের দ্বারা।
কারণ,ইশ্বর!
সে তো ২৪হাজার মাখলুকাতের সবারই এক ইশ্বর।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…