সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুনে এর কবিতা-ইয়াসির আরাফাত

ইয়াসির আরাফাত
শাহিন মামুন

জানি আসবেনা আর কেউ পৃথিবীর বুকে
তোমার মত দেশপ্রেমিক, অকুতোভয় বীর
ফিলিস্তিনীদের নেতা তুমি ইয়াসির আরাফাত।
তুমি তো সেই নেতা আরবের বুকের
যার জন্মভূমি মিশর হলেও সংগ্রাম করেছে
আজীবন তুমি ঐ হতভাগ্য জাতি ফিলিস্তিনীদের জন্যে।
বল নেতা তুমি, জোটে কয় জনারই ভাগ্যে
স্বাধীন রাষ্ট্র না হয়েও তুমি হয়েছিলে
ফিলিস্তিনী রাষ্ট্রের স্বঘোষিত রাষ্ট্র নায়ক,
হয়েছিলে বিশ্বের বুকে তোমার মানবতা দিয়ে
নোবেল জয়ী শান্তির ধারক।
দেখিনি আমি নেতা তোমাকে সম্মুখে
তবে টিভির পর্দার মাঝে দেখা
তোমার ঐ চোখ-মুখ আজও যেন ভাসে দু’চোখের মাঝে।
যে চোখে ঝড়েছে সদা অশ্রু ফিলিস্তিনীদের জন্যে
যে মুখে রয়েছে সদা উচ্চারিত প্রতিবাদী সুর
ঐ ইহুদী-নাসারা নামের জালিমের বিরুদ্ধে।
জবিন তোমার কেটে গেছে শুধু
ঐ রামাল্লা আর পশ্চিম তীরে
জালেম-ইহুদীরা কভু দেয়নি তোমায়
জেরুজালেমের মাটিতে আসতে।
কখনো করেছে জালিমেরা তোমার চলার পথকে অবরুদ্ধ
কখনো দিয়েছে বন্ধ করে তোমার রিজিকের খাবার পানি।
তবুও তুমি নেতা ইয়াসির আরাফাতের প্রতিবাদী কন্ঠ
হয়নি কভু বন্ধ এই পৃথিবীর বুকে
ঐ জালিম ইহুদীদের শত অত্যাচারেও একাবারও।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…