সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রুদ্র ম আল-আমিন এর কবিতা- উষ্ণ রক্ত

উষ্ণ রক্ত
-রুদ্র ম আল-আমিন

 

যখন একদিন আমার চোখে আলো নিভে যাবে

তখুন হয়তো বা তুমি,

বারান্দায় হেলানো চেয়ারে কিম্বা কোন খাটিয়ায় শুইয়ে দেবে

দক্ষিণের রোদ পোহাবার তরে।

স্নান করা দুপুরে মতো এপাশ ওপাশ করিয়া কাটাইতে থাকিব, হয়তো বছরের পর বছর।

ভালবাসা, বিলীন হইব, একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

জলমলে সকালের কথাগুলো

হয়তো তখুন আর শুনিতে চাহিবে না কেউ আপনার করে।

কি রঙা শাড়ি পরিছেো তুমি

জানিতে চাহিব, আজিকার মত করে।

যদিও জানিতে পারিব

কিন্ত তখুন হয়তো মনে হলে হতেও পারে এইসব যৌবনের রসমাখা দিনের কথা।

সারাদিন কাটিবে যখন চেয়ারে হেলান দিয়া

সন্মুখ আসিয়া কখুন যে দাড়াইবে তুমি

হয়তো বুঝিতে পারিব না এপাশ ওপাশ ফিরিয়া।

যৌবনের রঙ তামাশা হয়তো উদয় হইবে মনে

তোমায় বলিতে চাহিব

শুনিলেও বলিবে তুমি

ভীমরতি ধরেছে এখন তোমার মনে।

হঠাৎ একদিন নুয়ে পরিবো পাঁকাপাতাটির মতোন,

দলবেঁধে দাড়াইবে তুমি

জানিতে চাহিবে, এখুন কেমন আছেন?

উষ্ণ রক্ত শীতল হইয়া ঢলিয়া পরিব বুকে

লোকে বলিবে দ্যাখ দ্যাখ

কত ভালবাসিত তাহারে তাঁর তরে।

কিয়ৎকাল কাঁদিয়া কবরে সমাধি হইবার কালে

হয়তো আমার প্রেমিকার

সকলের অলক্ষে দুফোটা জল গড়িয়া পরিব আঁখি ভরে ।

হয়তো একদিন একাকী ঘরে

মাঝরাতে ঘুম ভেংগে

দেখিবে স্বপন কত ভালবাসিতাম আমি, তোমারে সারাটি জী

বন ভরে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…